বগুড়ায় প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার
১৪ ডিসেম্বর ২০২১, ০৫:১৩ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ-তিলোকপুর সড়কের হবির মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এ কে এম মুরশেদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন এখন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি।
স্থানীয়রা জানান, প্লাস্টিক কারখানায় ওয়ানটাইম প্লেট সামগ্রি তৈরি হতো। প্রতিদিনের মতো শ্রমিকরা সকাল থেকে সেখানে কাজ করছিলেন। হঠাৎ করেই কারখানার এক কর্নারে আগুনের সূত্রপাত হলে শ্রমিকরা ভয়ে বেরিয়ে যান। পরে ফায়ার সার্ভিস নওগাঁ, আত্রাই, রানীনগর, আদমদীঘি ও দুপচাচিয়ার ৭ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।
কারখানার মালিক সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্ট বলেন, সকাল থেকেই কারখানায় কাজ হচ্ছিল। কীভাবে আগুনের সূত্রপাত তা বলতে পারছি না। খবর পেয়ে কারখানায় আসি। কারখানায় ওয়ানটাইম প্লেট সামগ্রি তৈরি করা হতো। আগুনে কারখানার কাঁচামাল পুড়ে গেছে। প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছি।
তবে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এ কে এম মুরশেদ বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে কারণ ও ক্ষতির পরিমাণ বলা যাবে। বগুড়া ফায়ার সার্ভিসের এডি আব্দুল মালেক বলেন, কারখানার ভেতর থেকে দগ্ধ হয়ে মারা যাওয়া পাঁচ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, নিহত পাঁচ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- সোনিয়া সরকার নিপার কবিতা
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার