করোনায় একদিনে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ২৯৭, সুস্থ ২৬৯
১৫ ডিসেম্বর ২০২১, ০৬:২৬ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ তিনজন ও নারী একজন। এ নিয়ে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৩৮ জনে। মৃত চারজনের মধ্যে রয়েছে ঢাকা, রাজশাহী, খুলনা ও রংপুরে একজন করে।
একই সময়ে নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২৯৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৩০২ জনে। করোনা থেকে সেরে উঠেছেন ২৬৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ৯৩৩ জন। বুধবার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে ২৮ হাজার ৩১৭ জনের নমুনা সংগ্রহ এবং ২৮ হাজার ১৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক শূন্য ৫ শতাংশ। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ১১ লাখ ৯৩ হাজার ২৫৮টি। মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ১২ শতাংশ।
উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজন রোগীর মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- সোনিয়া সরকার নিপার কবিতা
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার