ব্যাটারিচালিত অবৈধ ইজিবাইকের চলাচল ও কেনাবেচায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
১৫ ডিসেম্বর ২০২১, ০৬:৩৮ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর অ্যাসিড ব্যাটারিচালিত অবৈধ ইজিবাইক চিহ্নিত করে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এসব থ্রি হুইলার আমদানি ও ক্রয়-বিক্রয়েও নিষেধাজ্ঞা দেন আদালত। একইসঙ্গে অবৈধ ইজিবাইক আমদানি থেকে বিরত থাকতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (১৫ ডিসেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আতিক তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।
এর আগে গত ১৩ ডিসেম্বর ‘বাঘ ইকো মোটরস লিমিটেডের’ সভাপতি কাজী জসিমুল ইসলামের পক্ষে হাইকোর্টে এ রিট দায়ের করা হয়।
রিট আবেদনে বলা হয়, ইজি বাইকগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ দেওয়া হয়। এই ইজি বাইকগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। মানবদেহের জন্য ক্ষতিকর। এছাড়া ইজি বাইকগুলো রুট পারমিট ছাড়াই রাস্তায় চলাচল করছে। এই ইজি বাইকের বিদ্যুৎ খাত থেকে সরকার কোনও রাজস্ব পাচ্ছে না। রিটে শিল্প মন্ত্রণালয়ের সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবসহ ৭ জনকে বিবাদী করা হয়।
বিভাগ : বাংলাদেশ
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- সোনিয়া সরকার নিপার কবিতা
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার