করোনায় একদিনে একজনের মৃত্যু, শনাক্ত ৩৫২
২২ ডিসেম্বর ২০২১, ০৫:৩৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:২৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৫২ জনে। মৃত একজন ঢাকার বাসিন্দা। একই সময়ে নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৩৫২ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৯৮৬ জনে।
২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২৮১ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৩৫২ জন। বুধবার (২২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৯৩৮টি নমুনা সংগ্রহ এবং ১৮ হাজার ৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক শূন্য ৮৭ শতাংশ। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ১৩ লাখ ২৫ হাজার ৭১৭টি। মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৯৭ শতাংশ।
উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজন রোগীর মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি