করোনায় একদিনে আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ৩৪২, সুস্থ ২৯২
২৪ ডিসেম্বর ২০২১, ০৬:১৯ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
প্রাণঘাতি করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় এক নারীর মৃত্যু হয়েছে। মৃত এই নারীর বয়স ৭০ বছরের বেশি এবং তিনি রাজশাহী বিভাগের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ। দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৫ জনে। আর করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৮২ হাজার ৭১০ জনে।
টানা এক মাসের বেশি সময় ধরে করোনা রোগী শনাক্ত হার দুই শতাংশের কম থাকলেও গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে। এসময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৪২ জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার দুই দশমিক শূন্য দুই শতাংশ। শুক্রবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৪৯টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৮৫৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৯১৩টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়ায় এক কোটি ১৩ লাখ ৬২ হাজার ২৫৪ জন।
এর আগে ২০২০ সালের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম রোগীর মৃত্যু হয়। সে বছরের ৮ মার্চ থেকে ২০২১ সালের ২৩ ডিসেম্বর পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৯৩ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯২ জন রোগী। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৬ হাজার ৯৫৬ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর