পাবনায় পাঁচ বন্ধুর মদপান, অতঃপর ৩ বন্ধুর মৃত্যু
২৫ ডিসেম্বর ২০২১, ০৫:২৭ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
পাবনা শহরে দেশীয় বিষাক্ত মদপান করে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। এ সময় আরও দু'জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে শহরের চকছাতিয়ানি এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- শহরের পৌর এলাকার চকছাতিয়ানির মৃত আব্দুল কাদের খানের ছেলে রবিউল ইসলাম রোমন (৩৫), আব্দুল মুহিতের ছেলে জনি (৩০) ও রবিউল ইসলাম মুকাইয়ের ছেলে রুবেল (৩২)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, একই এলাকার আব্দুস সালামের ছেলে সবুজ (৩১) এবং মৃত আলমের ছেলে রতন (২৯)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে পাঁচ বন্ধু মিলে শহর থেকে মদ কিনে পৌর এলাকার ছাতিয়ানী কলাবাগান মাঠপাড়ায় রাতের কোনো এক সময় পান করেন। শুক্রবার সকালে তারা নিজ নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাদের পরিবার পাবনা জেনারেল হাসপাতালে তাদের ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে জনি মারা যান। আশঙ্কাজনক অবস্থায় রোমন ও রুবেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রোমান পথেই মারা যান এবং রুবেল রাজশাহী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের আরও দুই বন্ধু সবুজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও রতন পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
পাবনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে শহর থেকে মদ সংগ্রহ করে রাতে তারা পাঁচ বন্ধু মিলে পান করে। পরের দিন সকালে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের তিনজনের মৃত্যু হয়। আরো দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত কারণ জানানো যাবে।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর