করোনায় আক্রান্ত আরও একজনের মৃত্যু, শনাক্ত ৪৯৫
২৯ ডিসেম্বর ২০২১, ০৬:০৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:২৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন ২৮ হাজার ৬৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৯১৪টি নমুনা পরীক্ষা করে ৪৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৮৪ হাজার ৫১৮ জনের করোনা শনাক্ত হলো।
এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছে ৩৭২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৪৮ হাজার ৪১৬ জন। বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৭৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২০ হাজার ৯১৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২.৩৭ শতাংশ। এ পর্যন্ত মোট এক কোটি ১৪ লাখ ৫০ হাজার ১৪৮টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩.৮৪ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭.৭২ শতাংশ, মৃত্যুহার ১.৭৭ শতাংশ।
উল্লেখ্য, গত ৪ দিনে করোনায় শনাক্ত প্রায় দ্বিগুণ হলো। দেখা যায়, গত রবিবার ২৬৮ জন, সোমবার ৩৭৩ এবং মঙ্গলবার ৩৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি