২০২১ সালে সারাদেশে ধর্ষণের শিকার ১ হাজার ২৩৫ নারী-শিশু
০৩ জানুয়ারি ২০২২, ০৮:৪৩ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:২৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সদ্য বিদায়ী ২০২১ সালে সারাদেশে ৩ হাজার ৭০৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ১ হাজার ২৩৫ জন, যেখানে ৬২৯ জন কন্যাশিশু। বছরজুড়ে ৩১ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, যেখানে ২২ জন কন্যাশিশু। ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে ৭ জন। ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৯৩ জন কন্যাশিশুসহ ১৫৫ জনকে। শ্লীলতাহানির শিকার হয়েছে ১৪ জন কন্যাশিশুসহ ৩৩ জন। এছাড়া সারাবছরে ৬২ জন কন্যাশিশুসহ ৯৫ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে ২০২১ সালের জানুয়ারি-ডিসেম্বর এ জরিপ প্রতিবেদন তৈরি করা হয়েছে। সোমবার (৩ ডিসেম্বর) গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ মহিলা পরিষদ এসব তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, ২০২১ সালে পাঁচজন কন্যাশিশুসহ এসিডদগ্ধের শিকার হয়েছে ২২ জন। যার মধ্যে মারা গেছে ৪ জন। অগ্নিদগ্ধের শিকার হয়েছে তিন কন্যাশিশুসহ ২৩ জন, তাদের মধ্যে মারা গেছে ১০ জন। ১৫৩ জন কন্যাশিশুসহ নারী ও কন্যাশিশু অপহরণ হয়েছে ১৮০ জন। এছাড়া আট কন্যাশিশুসহ ১১ জনকে অপহরণের চেষ্টা করা হয়েছে। ৪২ জন নারী ও কন্যাশিশু পাচার হয়েছে, এরমধ্যে ছয়জন কন্যাশিশু। পতিতালয়ে বিক্রি করা হয়েছে দুজনকে।
রিপোর্টে আরও বলা হয়, সদ্য শেষ হওয়া বছরটিতে উত্ত্যক্তের শিকার হয়েছে ৩২ জন কন্যাশিশুসহ ৪৬ জন, এরমধ্যে একজন কন্যাশিশুসহ আত্মহত্যা করেছে দুজন। যৌতুকের কারণে নির্যাতিত হয়েছে এক কন্যাশিশুসহ ১৩৮ জন, ৪৫ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। ৫৮ জন কন্যাশিশুসহ শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ২০৮ জন।
এছাড়াও বছরজুড়ে হত্যা করা হয়েছে ১১৪ জন কন্যাশিশুসহ ৪৪৪ জন নারী ও কন্যাশিশুকে। ১৯ জন কন্যাশিশুসহ ৮৭ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। রহস্যজনক মৃত্যু হয়েছে ১৩১ জন কন্যাশিশুসহ ৪২৭ জনের। আত্মহত্যার ঘটনা ঘটেছে ১২১টি, যার মধ্যে ৪৩ জন কন্যাশিশু। আত্মহত্যার প্ররোচনার ঘটনা ঘটেছে চারটি। পাঁচজন কন্যাশিশুসহ আত্মহত্যার চেষ্টা করেছে ১১ জন। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের ঘটনা ঘটেছে চারটি। ফতোয়ার ঘটনা ছিল দুটি।
বিদায়ী বছরে বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ৩২৭টি। এরমধ্যে প্রতিরোধ করা হয়েছে ৪৩টি। ২৩ জন কন্যাশিশুসহ ৬৩ জন সাইবার অপরাধের শিকার হয়েছে। এছাড়া ২৬ জন নারী ও কন্যাশিশু অন্যান্য নির্যাতনের শিকার হয়েছে।
জরিপে আরও উঠে এসেছে, করোনাকালে শুধুমাত্র কিশোরগঞ্জ জেলাতেই একটি মাদরাসার ২৬০ জন ছাত্রীর বাল্যবিয়ের ঘটনা ঘটেছে। এছাড়া করোনা মহামারির দীর্ঘ দেড় বছরে শুধুমাত্র টাঙ্গাইল জেলাতেই এক হাজার ২৪২টি বাল্যবিয়ের ঘটনা ঘটেছে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি