করোনায় মৃত্যুর মিছিলে আরও ৭ জন, শনাক্ত ১১৪০
০৬ জানুয়ারি ২০২২, ০৫:২৭ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে ক্রমান্বয়ে প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের হার ও মৃত্যু বেড়েই চলেছে। সর্বশেষ গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ জন পুরুষ ২ জন নারী। এই ৭ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৬ জন ও বেসরকরি হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৯৭ জনে।
এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৪০ জন এবং সুস্থ হয়েছেন ১৯৬ জন রোগী। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৫২টি ল্যাবরেটরিতে ২৩ হাজার ৬২৯টি নমুনা সংগ্রহ ও ২৩ হাজার ৪৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৬ লাখ ১০ হাজার ৩৩৬টিতে।
নমুনা পরীক্ষায় নতুন ১ হাজার ১৪০ জন রোগী শনাক্ত হয়। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৯ হাজার ৯৪৭ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৮৬ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৬ জন রোগী। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৩৬৪ জনে। সুুস্থতার হার ৯৭ দশমিক ৫১ শতাংশ।
সর্বশেষ মৃত ৭ জনের মধ্যে পঞ্চাশোর্ধ্ব ২জন, ষাটোর্ধ্ব চারজন এবং ১ জন সত্তরোর্ধ্ব। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১ জন, চট্টগ্রামে ৪ জন, রাজশাহীতে ১ জন এবং রংপুর বিভাগে ১ জনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর