২৪ ঘন্টায় আরও ১১১৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১ জনের
০৮ জানুয়ারি ২০২২, ০৬:৩৩ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে প্রাণঘাতি করোনাভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণ বেড়েই চলেছে। রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া নারী চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৯ জনে।
একই সময়ে নতুন রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ১১৬ জন। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৯২ হাজার ২০৯ জনে। গতকাল (৭ জানুয়ারি) করোনায় একজনের মৃত্যু ও শনাক্ত হয়েছিল ১ হাজার ১৪৬ জন। শনিবার (৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি-বেসরকারি ৮৫২টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৫৮৬টি নমুনা সংগ্রহ ও ১৮ হাজার ২৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ১ হাজার ১১৬ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৭৯ শতাংশ। এ নিয়ে টানা দুদিন শনাক্ত ৫ শতাংশের উপরে উঠলো। গতকাল শনাক্তের হার ছিল ৫ দশমিক ৬৭ শতাংশ।
এ নিয়ে দেশে এখন পর্যন্ত ১ কোটি ১৬ লাখ ৪৯ হাজার ৮১৫টি নমুনা পরীক্ষায় মোট রোগী শনাক্ত হয় ১৫ লাখ ৯২ হাজার ২০৯ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৬৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে সেরে উঠেছেন ১৫৪ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৬৮৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৩৯ শতাংশ।
উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর