করোনায় আরও ১২ জনের মৃত্যু, শনাক্ত ৩ হাজার ৩৫৯
১৩ জানুয়ারি ২০২২, ০৬:৫৯ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে; যা প্রায় তিন মাস পর সর্বোচ্চ। এর আগে গত ১৭ অক্টোবর ১৬ জনের মৃত্যু হয়েছিল। সর্বশেষ মৃত ১২ জনের মধ্যে পুরুষ ৬ জন ও নারী ৬ জন। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের সবার মৃত্যু হয়। এনিয়ে করোনায় দেশে মোট ২৮ হাজার ১২৩ জনের মৃত্যু হলো।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৫৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ০৩ শতাংশে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৪ হাজার ৬৬৪ জনে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৫৩টি ল্যাবরেটরিতে ২৭ হাজার ৪৮৬টি নমুনা সংগ্রহ ও ২৭ হাজার ৯২০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১ কোটি ১৭ লাখ ৭৮ হাজার ২২১।
এর আগে ২০২০ সালের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম রোগীর মৃত্যু হয়। ২০২০ সালের ৮ মার্চ থেকে চলতি বছরের ১২ জানুয়ারি পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৬২ শতাংশ।
২০২০ সালের ১৮ মার্চ থেকে চলতি বছরের ১৩ জানুয়ারি পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত ২৮ হাজার ১২৩ জনের মধ্যে পুরুষ ১৭ হাজার ৯৮৩ জন ও নারী ১০ হাজার ১৪০ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩০২ জন রোগী সুস্থ হন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫১ হাজার ৯৫৫ জন। রোগী সুস্থতার হার ৯৬ দশমিক ৭২ শতাংশ।
সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১২ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব চারজন, ষাটোর্ধ্ব চারজন, সত্তরোর্ধ্ব দুইজন এবং ৯০ বছরের বেশি বয়সী একজনের মৃত্যু হয়। করোনায় মৃত এই ১২ জনের মধ্যে ঢাকা বিভাগে আটজন, চট্টগ্রামে একজন, খুলনায় একজন, বরিশালে একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর