সরকারি সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হয়: প্রধানমন্ত্রী
১৮ জানুয়ারি ২০২২, ০৪:১৬ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, সরকারি সেবা নিতে এসে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন। শুদ্ধাচার বাস্তবায়নের পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে সোচ্চার হতে হবে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি ডিসি সম্মেলন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, মানুষ যেন সরকারি সেবা পায় সে বিষয়ে আপনাদের আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এ সময় জেলা প্রশাসকদের ২৪টি নির্দেশনা দিয়ে সরকারপ্রধান আরও বলেন, স্বাস্থ্য সচেতনতা মানতে এখন সবারমধ্যেই অনীহা দেখা যাচ্ছে। সরকারি নির্দেশনা অধিকাংশ মানুষই মানছে না। ফলে শনাক্ত-মৃত্যু অনেক বেড়েছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করার পাশাপাশি জেলা প্রশাসকদেরও নির্দেশনা দেন।
এদিকে টানা ১৩ বছর ক্ষমতায় থাকায় দেশে উন্নয়ন হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডিসি সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার। পরে মাঠ পর্যায়ে প্রশাসনের কার্যক্রমের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এরপর প্রধানমন্ত্রী তার ভাষণ দেন।
এবার ডিসি সম্মেলনের ভেন্যু রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন। মহামারির কারণে দুই বছর পর এই সম্মেলন হচ্ছে। সম্মেলন শেষ হবে ২০ জানুয়ারি।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর