দেশে একদিনে ৯৫০০ জনের করোনা শনাক্ত, মৃত্যু হয়েছে ১২ জনের
১৯ জানুয়ারি ২০২২, ০৬:৪৯ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড ১৯) নতুন ধরন ‘ওমিক্রন’র প্রভাবে দেশে সংক্রমণ বেড়েই চলেছে। এ অবস্থায় গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) দেশে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মারা গেছেন ২৮ হাজার ১৭৬ জন।
একই সময়ে আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৯ হাজার ৫০০ জন। শনাক্তের হার ২৫ দশমিক ১১ শতাংশ। এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ৪৭৩ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৫৪ হাজার ২৬৮ জন। বুধবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৫৭৩টি নমুনা সংগ্রহ ও ৩৭ হাজার ৮৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় সাড়ে ৯ হাজার জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক ১১ শতাংশ। দৈনিক শনাক্তের হারে গত বছরের ১৩ আগস্টের পর এটি সর্বোচ্চ। সেদিন শনাক্তের হার ছিল ২৫ দশমিক ৩৯ শতাংশ। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৯ লাখ ৬৬ হাজার ২৮৯টি। এতে শনাক্ত হন ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১০ জন পুরুষ ও বাকি ২ জন নারী। মৃতদের বিভাগওয়ারি হিসাবে, ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রামে ২ জন এবং রাজশাহী ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।
উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং এর ১০ দিন পর করোনায় প্রথম রোগীর মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর