করোনায় ২৪ ঘন্টায় প্রাণ গেলো আরও ২১ জনের, শনাক্ত ১০ হাজার ৩৭৮
২৯ জানুয়ারি ২০২২, ০৫:৫৭ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩২৯ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৩৭৮ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৭৩ হাজার ১৪৯ জনে। শনিবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ২৩০টি নমুনা সংগ্রহ এবং ৩৩ হাজার ৩৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ১০ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ২৩ লাখ ৯০ হাজার ৩১৮টি। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা শনাক্তের পর থেকে এখন পর্যন্ত শনাক্তের হার ১৪.৩১ শতাংশ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১০৯ জন। এ পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন মোট ১৫ লাখ ৬৩ হাজার ৪৭৮ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে ১৪ জন পুরুষ এবং ৭ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন; চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগের ২ জন করে এবং রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের রয়েছেন ১ জন করে।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর