করোনায় আক্রান্ত আরও ৩৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৭৪৬
১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২৭ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৭৪৬ জন। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ৮৭২ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে মোট সংক্রমিত রোগী বেড়ে পৌঁছেছে ১৯ লাখ ১৯ হাজার ১০২ জনে। দৈনিক শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ৪১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭ লাখ ৩ হাজার ৩০৯ জন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি বিভিন্ন ল্যাবে ৩৪ হাজার ১৭৫টি নমুনা সংগ্রহের বিপরীতে নমুনা পরীক্ষা হয়েছে ৩৪ হাজার ৪৫৮টি। দৈনিক পরীক্ষার হিসাবে শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৩০ লাখ ৬৪ হাজার ২৪৫টি। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৬ শতাংশ এবং মোট মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত ৩৪ জনের মধ্যে পুরুষ ২১ জন এবং নারী ১৩ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রামে ২, রাজশাহীতে ১ জন, খুলনা, সিলেট ও রংপুরে ২ জন করে এবং বরিশালে ৪ জন মারা গেছেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত এবং এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর