নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় লঞ্চডুবি : এক যাত্রীর লাশ উদ্ধার
২০ মার্চ ২০২২, ০৫:২২ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে 'এমএম আশরাফ উদ্দিন' লঞ্চডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। কার্গো জাহাজের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। রবিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার আলামিননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 'এমএম আশরাফ উদ্দিন' নামের লঞ্চটি মুন্সীগঞ্জগামী বলে জানা গেছে।
লাশ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরফিন। তিনি জানান, এখন পর্যন্ত একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধারকাজ চলছে। উদ্ধারকাজ শেষে হতাহতের সংখ্যা বলা যাবে। এ ঘটনায় ১৫-২০ জনের মতো সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছে। তবে লঞ্চে কতজন যাত্রী ছিল তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে তা জানা যায়নি।
বিআইডাব্লিউ উপপরিচালক (নৌ নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য লঞ্জডুবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে। এখনো অনেকে নিখোঁজ।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর