পাঁচদোনায় যুবককে ডেকে নিয়ে গুলি করে হত্যা
২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩১ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:২০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে হুমায়ুন কবির (৩০) নামে এক যুবককে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বুত্তরা। শনিবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলার পাঁচদোনা বাজার মাছের আড়ৎ মসজিদের সামনে এ হত্যার ঘটনা ঘটেছে।
নিহত হুমায়ুন মেহেড়পাড়া ইউনিয়নের নাগরারহাট এলাকার একরামুল হকের ছেলে। পরিবারের পক্ষ হতে তাকে ইউনিয়ন ছাত্রদলের সদস্য দাবি করা হলেও তা অস্বীকার করেছেন জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ।
নিহত হুমায়ুনের বিরুদ্ধে মাদকসহ ৪টি মামলা রয়েছে বলে জানিয়েছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
নিহতের ভাতিজা তন্ময় জানান, রাতে পাঁচদোনা বাজার এলাকার একটি মাঠে হুমায়ুনসহ কয়েকজন ব্যাডমিন্টন খেলছিলেন। রাত ১১টার দিকে একই এলাকার পরিচিত দুই যুবক শাহ আলম ও টিটু হুমায়ুনকে কথা বলার জন্য খেলার মাঠের অদূরে পাঁচদোনা বাজার মাছের আড়ৎ মসজিদের দিকে ডেকে নিয়ে যায়। এরপরই গুলির শব্দ শুনতে পান মাঠে থাকা তন্ময়সহ অন্যরা। এসময় তন্ময় এগিয়ে গেলে তাকেও লক্ষ্যভ্রষ্ট গুলি ছুড়ে মোটরবাইকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বুকে ও মাথার পাশে গুলিবিদ্ধ অবস্থায় হুমায়ুনকে রাত পৌনে ১২টার দিকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল কবির আরিফ বলেন, বুকে ও মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হুমায়ুনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। নিহত হুমায়ুনের বিরুদ্ধে ৩টি মাদকসহ ৪ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ব্যডমিন্টন খেলা শেষে অজ্ঞাত দূর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে কোন পূর্বশত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে। তবে তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। হত্যার কারণ জানাসহ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি