২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১২৯৯, মারা গেছেন ৩ জন
২৬ আগস্ট ২০১৯, ০২:৩৭ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ এএম
নিজস্ব প্রতিবেদক:
গতকাল রোববার (২৫ আগস্ট) থেকে আজ সোমবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারাদেশে নতুন করে ১২৯৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩ জন।
এরমধ্যে ঢাকার ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৪২৯, ২৯টি বেসরকারি হাসপাতালে ১৭৮ এবং ঢাকার বাইরে সরকারি-বেসরকারি হাসপাতালে ৬৯২ জন ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমারজেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক ডা.আয়েশা আক্তার জানান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৪ আগস্ট) মধ্যরাতে ফজলুর রহমান (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। নিহত ফজলুর রহমান গোপালগঞ্জ সদরের হলেও থাকতেন ঢাকার দক্ষিণ বনশ্রীতে। শুক্রবার তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এছাড়া রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অমল সন্ন্যাসী নামের অপর এক রোগী মারা যান। পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর কারণ ডেঙ্গু বলে দাবি করা হলেও চিকিৎসকরা বলেছেন, ওই রোগীর ডেঙ্গু নয়, টাইফয়েড ছিল।
অন্যদিকে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা আনার পথে সুমি আক্রার (৩০) নামে ডেঙ্গু আক্রান্ত এক গৃহবধূর মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার