খাবার নিয়ে সংঘর্ষ অতপর বিয়ে পণ্ড!
০৮ সেপ্টেম্বর ২০১৯, ০১:১৯ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ এএম
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে খাবার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে বিয়ে পণ্ড হয়ে গেছে। শুক্রবার গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া গ্রামে পোলাওয়ের চাল সিদ্ধ হয়নি অজুহাতে দু’পক্ষের এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ের সাথে গুয়াগাছিয়া গ্রামের মৃত ফজল হকের ছেলে ইয়াছিন মিয়ার বিয়ের দিন ধার্য ছিল। যথারীতি দুপুরে শতাধিক বরযাত্রী কনের বাড়িতে আসে। খাবার খাওয়ার সময় বাধে হট্টগোল। পোলাওয়ের চাল ঠিকমতো সিদ্ধ হয়নি, এমন অভিযোগ তুলে কনে পক্ষের সঙ্গে তর্কে জড়ান।
এক পর্যায়ে বর পক্ষের কয়েকজন কনের বাড়ির লোজকজনের ওপর হামলা করেন। অবস্থা বেগতিক দেখে খবর দেয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এ ঘটনায় বিয়ে পণ্ড হওয়াসহ বরকে গ্রাম্য সালিশে জরিমানা করা হয়। কনের বাবা জানান, যারা সামান্য সমস্যায় উদ্ভট কান্ড করে ফেলে এমন অসভ্য ঘরে তার মেয়ে বিয়ে দেবেন না। গজারিয়া থানার এসআই রফিকুল জানান, দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় কনে পক্ষ বিয়ের আনুষ্ঠানিকতা স্থগিত করেছে। উভয় পক্ষ স্থানীয়দের নিয়ে বসে ঘটনার মীমাংসা করবেন বলে জানিয়েছেন।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার