আহত ছানাকে নিয়ে থানায় হনুমানের দল!
২৩ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫১ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মারপিট করে আহত করা হয়েছে এমন একটি বাচ্চা কোলে নিয়ে বিরল প্রজাতির কালো মুখ'র একদল হনুমান যশোরের কেশবপুর থানার প্রধান ফটকে অবস্থান নিয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। তারা একপর্যায়ে ডিউটি অফিসারের কক্ষে ঢুকে পড়ে। থানা চত্বরে ও অফিস কক্ষে তাদের লাফালাফিতে পুলিশ সদস্যরা হতচকিত হয়ে পড়েন। এ সময় অতিযত্নে হনুমানদের খাবার পরিবেশন করে শান্ত করার চেষ্টা করেন পুলিশ সদস্যরা।
কেশবপুর থানা ওসি মো. শাহিন বলেন, মারপিট করে আহত করা হয়েছে এমন একটি বাচ্চা কোলে নিয়ে মা হনুমান প্রথমে থানায় আসে। এরপর পরই প্রায় ২০ থেকে ২৫টি হনুমান দলবদ্ধভাবে থানার প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। পরে ডিউটি অফিসারের কক্ষে ঢুকে পড়ে। পরে কিছু শুকনা খাবার দিলে ঘণ্টাখানেক অবস্থানের পর হনুমানের দল চলে যায়।
স্থানীয় সূত্র জানায়, হামলাকারীদের বিষয়ে তদন্ত করে দেখবেন বলে হনুমানদের আশ্বস্ত করেছেন ওসি। এর কিছুক্ষণ পর থানা এলাকা ত্যাগ করে তারা।
কেশবপুর উপজেলা বন কর্মকর্তা আব্দুল মোনায়েম হোসেন বলেন, এটিই প্রথম নয়। ইতোপূর্বে এরকম একাধিক ঘটনা ঘটেছে। তাদের ওপর কেউ হামলা করলে তারা দলবদ্ধভাবে যায়। হনুমান অত্যন্ত স্পর্শকাতর প্রাণী। শহর ও শহরতলিতে ৫ শতাধিক হনুমান রয়েছে। তাদের জন্য প্রতিদিন মাত্র ৩৫ কেজি কলা, ২ কেজি বাদাম ও ২ কেজি পাউরুটি দেয়া হয়। যা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল। অনেক সময় খাবার না পেয়ে হনুমান মানুষের বসতবাড়ি ও অফিসে ঢুকে পড়ে। আর এতে ক্ষিপ্ত হয়ে মানুষ তাদের মারধোর করার ঘটনা ঘটে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার