ভৈরবে ১ শ শয্যা হাসপাতালের নির্মাণ কাজ শুরু
২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৫৬ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পিএম
ভৈরব প্রতিনিধি ॥
কিশোরগঞ্জের ভৈরবে ৩৫ কোটি টাকা ব্যয়ে ১শ শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে নামফলক ও পরে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি।
এ সময় তিনি বলেন, ৫০ শয্যা বিশিষ্ট ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালটি পুরাতন ও জরাজীর্ণ হয়ে যাওযায় এবং মানুষের স্বাস্থ্য সেবার মান বাড়াতে ৫০ থেকে ১শ শয্যায় উন্নীত করণ করা হয়েছে । এর ফলে শুধু ভৈরবের জনগন নয় পার্শ্ববর্তী কুলিয়ারচর, রায়পুরা ও আশুগঞ্জে উপজেলার জনগণও এ হাসপাতাল থেকে স্বাস্থ্য সেবা নিতে পারবে। এখানে স্বাস্থ্য সেবার মান বাড়াতে প্রয়োজনীয় চিকিৎসক ও যন্ত্রপাতি সরবরাহ করা হবে। এর আগে ভৈরবে ১৯ কোটি টাকা ব্যয়ে ট্রমা হাসপাতালের নির্মাণ কাজ দ্রƒত গতিতে এগিয়ে চলছে বলেও জানান পাপন।
এ সময় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামীলীগ সভাপতি এস.এম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা ও দলীয় নেতাকর্মীরা।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার