প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস এর সাক্ষাৎ
২৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পিএম
টাইমস ডেস্ক:
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিল গেটস আন্তর্জাতিক দাতা সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার এবং বিশ্বের অন্যতম শীর্ষ ধনী।
যুক্তরাষ্ট্রের হোটেল লোটে নিউইর্য়ক প্যালেসে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এছাড়াও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর ফাতৌ বেনসৌদা, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি, ইউনেস্কোর সাবেক মহাপরিচালক ইরিনা বোকোভা ও এক্সন মবিল এলএনজি ডেভেলপমেন্টের চেয়ারম্যান অ্যালেক্স ভি ভলকোভও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, ন্যাশনাল অ্যাডভাইজরি কাউন্সিল অব নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার অ্যান্ড অটিজম অব বাংলাদেশের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান প্রমুখ।
এর আগে গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের সর্বোচ্চ সুযোগ ও সম্ভাবনা রয়েছে উল্লেখ করে বাংলাদেশে বিনিয়োগ করে সমৃদ্ধির অগ্রযাত্রায় অংশীদার হতে মার্কিন ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লোটে নিউইয়র্ক প্যালেসে যুক্তরাষ্ট্রের চেম্বার অব কমার্স আয়োজিত প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন।
সুশাসন, স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ ও দুর্নীতির বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় না দেয়ার কারণে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আজ শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে ভাষণ দেবেন। প্রতিবারের মতো এবারো তিনি বাংলায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী তার ভাষণে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধানে চারটি প্রস্তাব উপস্থাপন করবেন বলে জানা গেছে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি