কাঁচপুরে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে ৪ জন গ্রেফতার
০১ অক্টোবর ২০১৯, ০৬:৩৬ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, ১০:৩২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকায় পরিবহনে চাঁদাবাজি করার সময় ০৪ জন’কে হাতে-নাতে গ্রেফতার করেছে র্যাব ১১। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে র্যাব-১১, সিপিএসসি এর বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ মামুন মিয়া (৩৫), মোমেন (৩৫), মোঃ শফিকুল ইসলাম (২৫) ও রনি মিয়া (৩১)। এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির ৭ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব ১১ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, একটি চাঁদাবাজ চক্র নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার কাঁচপুর ব্রীজ এলাকায় রাস্তায় চলাচলরত বাস ও ট্রাক চালকদের কাছ থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে চাঁদা আদায় করে থাকে। তারা জোরপূর্বক গাড়ী প্রতি ৫০ থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করে। কোন চালক চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে ওই চাঁদাবাজ চক্র। গ্রেফতারকৃতরা উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। র্যাব-১১, সিপিএসসি এর অনুসন্ধানে চাঁদাবাজি সংক্রান্ত ঘটনার সত্যতা পেয়ে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য অভিযান পরিচালনা করা হয়।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার