নুসরাত হত্যাকান্ডের বিচার বাংলাদেশে আইনের শাসনের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত : গণপূর্ত মন্ত্রী
২৪ অক্টোবর ২০১৯, ১০:৪৬ পিএম | আপডেট: ১৮ জুলাই ২০২৬, ০৭:৫১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, নুসরাত হত্যাকান্ডের বিচারের মাধ্যমে বাংলাদেশে আইনের শাসনের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হয়েছে। এ হত্যাকান্ডে দ্রুততার সাথে তদন্ত ও বিচার শেষ হয়েছে। আইনী প্রক্রিয়ায় প্রত্যাশিত দন্ড আরোপ করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এ নির্মম হত্যাকান্ডের বিচারে আইনজীবীগণ গৌরবময় ভূমিকা পালন করেছেন। এভাবে সভ্য সমাজ বিনির্মাণে আইনজীবীরা বিশাল ভূমিকা পালন করতে পারেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সুপ্রীম কোর্ট বার মিলনায়তনে খুলনা বিভাগীয় আইনজীবী সমিতি, ঢাকা-এর কার্যনির্বাহী কমিটি ২০১৯-২০২০ এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
গণপূর্ত মন্ত্রী বলেন, নৈতিকতা ও মূল্যবোধের চরম অবক্ষয়ের জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি। এদেশে বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধীদের বিচার, নারায়ণগঞ্জের সাত খুনের বিচার, বিশ্বজিৎ হত্যার বিচার, বিডিআর হত্যাকান্ডের বিচার আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। এ সরকারের আমলেই প্রতিষ্ঠিত ব্যক্তিরা দুর্নীতির দায়ে দল থেকে বহিষ্কৃত হচ্ছেন, গ্রেফতার হচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্ষেত্রে কে প্রভাশালী, কে দলের লোক, কে আত্মীয় এসব বিবেচনা করছেন না। ক্ষমতাসীন দলের হলেই সবকিছুর উর্ধ্বে থাকব, এটা হতে পারে না। বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় আরো এগিয়ে যাবার কথা ছিলো। দুর্নীতি ও নৈতিকতা বিবর্জিত কর্মকান্ড আমাদেরকে পিছিয়ে রেখেছে।
আইনজীবীদের উদ্দেশ্যে শ ম রেজাউল করিম বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আইন অঙ্গণকে নৈতিকতার অবস্থানে ফিরিয়ে আনা দরকার। এ অঙ্গণে পরস্পরের মধ্যে সৌহার্দ্য, শ্রদ্ধা ও সম্প্রীতি থাকতে হবে। তা না হলে এখানে শূন্যতা সৃষ্টি হতে পারে। শূন্যতার জায়গা আমাদের ধারণ করতে হবে। আইন অঙ্গণে সকলের মধ্যে সম্পর্কের যে গৌরব, তা পুনুরুদ্ধার করা দরকার। এ জন্য মৌলিক সুকুমার বৃত্তির চর্চা দরকার, আত্মসমালোচনা আর আত্মশুদ্ধি দরকার।
প্রধান অতিথি আরো যোগ করেন, আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে সুসংহত করা যায়। আইনের শাসন না থাকলে গণতন্ত্র অর্থহীন হয়ে যায়। গণতন্ত্র অর্থহীন হয়ে গেলে সমাজ ব্যবস্থা বিপন্ন হয়। বিপন্ন সমাজ ব্যবস্থায় আমরা কেউ নিরাপদ নই। সকলে মিলে চেষ্টা করলে একটি স্বচ্ছ ও জবাবদিহিতাপূর্ণ জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা কঠিন নয়।
খুলনা বিভাগীয় আইনজীবী সমিতি, ঢাকা-এর সভাপতি এডভোকেট সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে সূচনা বক্তব্য প্রদান করেন সুপ্রীম কোর্টের সিনিয়র এডভোকেট ও খুলনা বিভাগীয় আইনজীবী সমিতি, ঢাকা-এর প্রধান উপদেষ্টা ব্যারিস্টার এম আমির-উল-ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সুপ্রীম কোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এম আমিন উদ্দিন প্রমুখ।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার