উখিয়ায় রোহিঙ্গার ছুরিকাঘাতে রোহিঙ্গার মৃত্যৃ
২৬ আগস্ট ২০১৯, ০৭:১৫ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ এএম
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৫ আগস্ট) রাত ৯ টার দিকে উখিয়ার কুতুপালং রেজি ক্যাম্পের ২ নং স্কুলের সামনে এ ঘটনা ঘটেছে।
নিহত যুবক রহিম উল্লাহ (২৮)। সে কুতুপালং ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা আব্দুস ছালামের ছেলে।
ক্যাম্প সূত্রে ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুস ছালামের ছেলে রহিম উল্লাহ (২৮) ও একই ক্যাম্পের বাসিন্দা শহিদুল্লার সাথে দীর্ঘদিনের বিরোধ। এর জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে শহিদুল্লাহসহ তার সন্ত্রাসী বাহিনী রহিম উল্লাহকে শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ সময় ঘটনাস্থলের আশপাশে থাকা লোকজন এসে আহতকে উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এমএসএফ হাসপাতালে ভর্তি করেন। পরে আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক আহতকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১০ টার দিকে আহত রহিম উল্লাহকে মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার