দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত
২৭ আগস্ট ২০১৯, ০২:৫০ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৬ এএম
শরিয়তপুর প্রতিনিধি:
দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে সন্ত্রাসীদের গুলিতে মো. আলম মোল্লা (৩৪) ও উজ্জল মাঝি (৩২) নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।নিহত উজ্জল শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাইছকুড়ি গ্রামের শহরআলী মাঝির ছেলে ও দুই শিশু সন্তানের জনক মো. আলম নড়িয়া উপজেলার বিঝারি ইউনিয়নের কাপাশপাড়া গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে।
রবিবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এ হত্যার ঘটনা ঘটে।
নিহতদের স্বজনরা লাশ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের সহযোগিতা চেয়েছেন।
আলম মোল্লার চাচা ফরহাদ হোসেন বলেন, আলম দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে একটি দোকানে চাকরি করতো। ওই দোকানে পাঁচজন কর্মচারী ছিল। রবিবার রাতে কয়েকজন সন্ত্রাসী দোকানে ঢুকে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে গুলিবিদ্ধ হয়ে আলম মারা যায়।
তিনি বলেন, আলমরা তিন বোন, এক ভাই। ওর মা অনেক আগেই মারা গেছেন। আর বৃদ্ধ বাবা বিছানায় পড়ে আছেন। তাদের কিছু ফসলি জমি ছিল। সেই জমি বিক্রি করার পাশাপাশি ঋণ করে পরিবার আলমকে দেড় বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাঠিয়েছিলেন।
আলম মোল্লার স্ত্রী রুমা আক্তার কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেমেয়ে কাকে বাবা বলে ডাকবে? আমার সংসার কীভাবে চলবে?
এদিকে উজ্জল মাঝির বড় ভাই মারুফ মাঝি বলেন, উজ্জল প্রায় ১১ বছর ধরে দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে দোকান চালাতেন। কয়েক দিন ধরে সেখানকার চাঁদাবাজরা তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল।
চাঁদা না দেওয়ায় উজ্জলকে দোকানে ঢুকে গুলি করে হত্যা করে। একই সময় আলমকে গুলি করে। স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি জানান, দুজনের লাশ কেপটাউন শহরের একটি হাসপাতালের হিমাগারে আছে বলে সেখানকার বাংলাদেশিরা জানিয়েছেন।
শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে সন্ত্রাসীর গুলিতে শরীয়তপুরের দুই ব্যক্তি নিহতর সংবাদ লোকমুখে শুনেছি। কিন্তু সরকারিভাবে কোনো খবর আমাদের কাছে আসেনি। নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি