ছুরিকাঘাতে আরএফএল’র কর্মকর্তার মৃত্যু
০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২০ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
ছিনতাইকারীর ছুরিকাঘাতে কামরুল ইসলাম (৩৫) নামে আরএফএল কোম্পানির এক কর্মকর্তা নিহত হয়েছেন। গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় শনিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহত কামরুল ইসলাম নওগাঁ সদর উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি আরএফএল’র জোনাল ম্যানেজার হিসেবে সিলেটে কর্মরত ছিলেন।
পুলিশ ও নিহতের সহকর্মীরা জানান, কামরুল ইসলাম আজ ভোরে তার বাড়ি থেকে একটি অফিসিয়াল মিটিংয়ে যোগ দিতে টঙ্গী কলেজ গেট এলাকায় বাস থেকে নামার পর ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা মোবাইল, ল্যাপটপ ও টাকা ছিনিয়ে নেয়। সকালে কলেজ গেট এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এলাকাবাসীর অভিযোগ, প্রায় প্রতিদিনই হোসেন মার্কেট ও কলেজ গেট এলাকায় ছিনতাই হয়। এতে অনেকেই তাদের সর্বস্ব হারিয়ে নিঃস্ব ও আহত নিহত হয়েছেন। সর্বশেষ আজ এই কর্মকর্তাকে হত্যা করা হলো।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অচিরেই হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার