ব্রাহ্মণবাড়িয়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
২১ সেপ্টেম্বর ২০১৯, ১২:২২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজোলায় চালককে হত্যা করে তার সিএনজি চালিত অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে উপজেলার চান্দুরা-আখাউড়া সড়কের আলাদাউদপুর এলাকায় কাদামাটির ভেতর থেকে তার হাত-পা বাঁধা হাফিজ মিয়া (২৫) নামের চালকের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে আখাউড়া উপজেলার খড়মপুর থেকে যাত্রীবেশে কয়েকজন দুর্বৃত্ত হাফিজের সিএনজি চালিত অটোরিকশায় ওঠে। পরে তারা হাফিজকে হাত-পা বেধে হত্যা করে। এরপর মরদেহ রাস্তার পাশে ধানখেতে কাদামাটিতে চাপা দিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাফিজের মরদেহ উদ্ধার করে। তার বাড়ি বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের ফতেহপুর গ্রামে। বাবার নামে কেফায়েত আলী।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার