পুরিন্দায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
০৮ অক্টোবর ২০১৯, ০৩:৪৬ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ এএম
মাধবদী প্রতিনিধি:
ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পারভেজ (১৭) নামে একজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বাজার সংলগ্ন একটি মটরসাইকেল গ্যারেজ থেকে মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সাতগ্রাম ইউনিয়নের আশোহাট গ্রামের জুয়েল নামে এক ব্যক্তি পুরিন্দা বাজারে সুজন নামের এক ব্যক্তির বাড়ি ভাড়া নিয়ে মোটরসাইকেল মেরামতের দোকান পরিচালনা করেন। এই দোকানের কর্মচারী হিসেবে কাজ করতো কিশোরগঞ্জের পারভেজ (১৭) এবং নরসিংদীর বাদুয়ারচরের সুমন (২৩) নামে দুই যুবক। তারা দুজনেই দোকানে রাত্রি যাপন করতো।
প্রতিদিনের মতো সোমবার রাতে দুজনকে রাতের খাবার খাইয়ে দোকান মালিক জুয়েল বাসায় চলে যায়। মঙ্গলবার সকাল ৯টায় জুয়েল সকালের নাস্তা নিয়ে এসে দেখেন দোকান তালাবদ্ধ রয়েছে। পরে বিকল্প চাবি দিয়ে তালা খুলে দেখতে পান পারভেজের গলাকাটা মরদেহ পড়ে রয়েছে এবং অপর কর্মচারী সুমনও দোকানে নেই।
পরে জুয়েল সাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মাহমুদকে ঘটনা জানালে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। পলাতক সুমনকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার