রাজধানীতে ফ্ল্যাট থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
১০ অক্টোবর ২০১৯, ০৫:৫৪ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার মিরপুরের একটি ফ্ল্যাট থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে মিরপুর ১৩ নম্বর সেকশনের বি ব্লকের ৫ নম্বর সড়কের ১০ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
প্রতিবেশীর বরাত দিয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, মোহাম্মদ বায়েজিদ নামে এক ব্যক্তি ওই ফ্ল্যাটে স্ত্রী অঞ্জনা ও পুত্র সন্তানকে নিয়ে বসবাস করতেন। বায়েজিদের বয়স আনুমানিক ৪৫ বছর। তিনি বিভিন্ন ধরনের ব্যবসা করতেন। ব্যবসায়িক কারণে ব্যাংক থেকে ব্যাপক ঋণ নিয়েছিলেন তিনি। তবে কোনও ব্যবসাতেই তিনি সফল হতে পারেননি। ঋণ পরিশোধ করতে না পারায় ব্যাংক কর্তৃপক্ষ বায়েজিদের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করেছিল। এ নিয়ে চরম হতাশাগ্রস্ত ছিলেন বায়েজিদ।
ওসি জানান, অঞ্জনা ও ছেলেটির মরদেহ বিছানার ওপর এবং বায়েজিদের মরদেহ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুর কারণ এখনও পরিষ্কার নয়। অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে খবর দেয়া হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার