ফতুল্লায় জেএমবির দুই সদস্য গ্রেফতার
১৩ অক্টোবর ২০১৯, ০৯:২২ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের ফতুল্লা হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে
র্যাব-১১। শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে ফতুল্লার একটি মাদ্রাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ মেহেদী হাসান ওরফে মুরাদ (২৪) ও মোঃ আমান উল্লাহ (৩৩)। এ সময় তাদের নিকট থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, উগ্রবাদী লিফলেট ও ল্যাপটপ উদ্ধার করা হয় বলে দাবী করেছে র্যাব।
র্যাব ১১ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় মাদ্রাসার একটি কক্ষে জেএমবি সদস্যরা গোপন বৈঠকে মিলিত হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল রাতে অভিযান পরিচালনা করে। এসময় সেখান থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।
এরমধ্যে মোঃ মেহেদী হাসান ওরফে মুরাদ (২৪) এর বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন এলাকায়। সে ২০১০ সালে স্থানীয় স্কুল হতে এসএসসি ও ২০১২ সালে নারায়ণগঞ্জের একটি কলেজ হতে এইচএসসি পাশ করে এবং ২০১৬ সালে ঢাকার বেসরকারী একটি বিশ্ববিদ্যালয় হতে বিএসসি (টেক্সটাইল) সম্পন্ন করে। সে ২০১৪ সালে কথিত এক বড় ভাইয়ের মাধ্যমে জেএমবি’তে যোগদান করে।
জেএমবি’তে যোগদানের পর নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে জেএমবি’র সদস্যদের সাথে যোগাযোগ করে আসছিল। সে অনলাইন হতে উগ্রবাদী বই ও ভিডিও ডাউনলোড ও বিতরণ করে জেএমবি’র সদস্য সংগ্রহের লক্ষ্যে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে দাওয়াতি শাখার কাজ করে আসছিল। তার মাধ্যমেই গ্রেফতারকৃত অপর আসামী মোঃ আমানউল্লাহ উগ্রবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে জেএমবি’তে যোগদান করে। আমানউল্লাহ’র বাড়ি কাউখালী জেলার পিরোজপুর থানাধীন এলাকায়। সে বরিশালের একটি মাদ্রাসা হতে কামিল পর্যন্ত পড়াশোনা সম্পন্ন করে নারায়ণগঞ্জের একটি মাদ্রাসায় শিক্ষকতা পেশায় চাকুরী করত। সে চাকুরীর পাশাপাশি ছদ¥বেশে জেএমবির দাওয়াতি শাখার কার্যক্রম পরিচালনা করত। মাদ্রাসায় তার কক্ষটি আলাদা থাকায় সে জেএমবি সদস্যদেরকে নিয়ে গোপন বৈঠক করত।
আলেপ উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় তারা দীর্ঘদিন যাবৎ গোপনে সংগঠিত হয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির কার্যক্রম পরিচালনা করে আসছে এবং আইন শৃংখলা বাহিনীর উপর হামলা ও জেল হতে আটককৃত জেএমবি’র সদস্যদের মুক্ত করার পরিকল্পনা এবং সংগঠনের জন্য তহবিল সংগ্রহ করে বিভিন্ন ধরণের নাশকতামূলক কর্মকান্ড করার অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার