রাজনীতির ক্ষমতা নিজের বিত্ত-বৈভব-সম্পদের জন্য নয়: শ ম রেজাউল করিম
২২ নভেম্বর ২০২০, ০৬:৪৩ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, “রাজনীতির ক্ষমতা নিজের বিত্ত-বৈভব-সম্পদের জন্য নয়। এ ক্ষমতা মানুষের উপকারের জন্য, দেশের উন্নয়নে নিজের কাজ করার জন্য। এজন্য শেখ হাসিনা দুর্নীতি করেন না। তাঁর আপনজনরা কেউ দুর্নীতি-অনিয়ম করেন না। তারা মনে করেন মানুষের সেবা করার নাম রাজনীতি।”
রোববার (২২ নভেম্বর) পিরোজপুরের নাজিরপুরে কলারদোয়ানিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়টির নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন ও কলারদোয়ানিয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পিরোজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, নাজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাহমি মো. সায়েফ, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রোজিনা নাসরিন, কলারদোয়ানিয়া ও দেউলবাড়ি-দোবড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, “শেখ হাসিনা সারা দেশের উন্নয়নে কাজ করছেন। তিনি দিন-রাত পরিশ্রম করছেন, যাতে দেশের একজন মানুষও খাবারের অভাবে না থাকে। একজন মানুষও যেনো চিকিৎসার অভাবে দুরবস্থায় না থাকে। তিনি রাস্তা ঘাটসহ সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। পৃথিবীর বড় বড় রাষ্ট্র বলছে, শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে পরিশ্রমী এবং সৎ তিনজন প্রধানমন্ত্রীর একজন।”
শ ম রেজাউল করিম আরো যোগ করেন, “স্থানীয় উন্নয়নে যতটুকু করা দরকার, সাধ্যমত সরকারের প্রকল্প থেকে সেটা করা হবে। সামাজিক প্রতিষ্ঠানে বরাদ্দকৃত অর্থ হিসেব করে মসজিদ-মন্দিরে ভাগ করে দেয়া হয়েছে। এবছর দূর্গাপূজায় স্মরণাতীতকালে সবচেয়ে বেশি অর্থ আমার নির্বাচনী এলাকার পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদে দেয়া হয়েছে। একইভাবে বিপর্যস্ত মসজিদের উন্নয়ন করতে হবে। কালভার্ট, ব্রীজ, রাস্তা, স্কুল-কলেজ, মন্দির-মসজিদসহ সকল প্রতিষ্ঠান সাধ্যমতো আমি উন্নয়নের চেষ্টা করবো। কোন মসজিদ-মন্দির উন্নয়ন ব্যাতীত পড়ে থাকবে না।”
এদিন সকালে নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউপি থেকে চাঁদকাঠী হাট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, মুগারঝোর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুগারঝোর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উত্তর পূর্ব কলারদোয়ানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব কলারদোয়ানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী। দুপুরে বেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন তিনি। একইদিন বিকেলে কলারদোয়ানিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উন্মোচন ও মুনিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন মন্ত্রী। পরে লেবুজিলবুনিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন তিনি।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি