শেখ হাসিনার কাছেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ নিরাপদ: শ ম রেজাউল করিম
১৮ ডিসেম্বর ২০২০, ০৬:২৫ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, “শেখ হাসিনার কাছেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ নিরাপদ। মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার ক্ষেত্রে শেখ হাসিনার কোন বিকল্প নেই। তিনি ছিলেন বিধায় যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। তিনি আছেন বিধায় মুক্তিযোদ্ধারা স্যালুট পাচ্ছেন, নিয়মিত ভাতা পাচ্ছেন। তিনি আছেন বিধায় হাসপাতালে মুক্তিযোদ্ধাদের জন্য বিনামূল্যে কেবিন থাকে। সরকারি যানবাহনে মুক্তিযোদ্ধারা বিনা ভাড়ায় চলতে পারেন। তাঁর জন্যই মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে।"
শুক্রবার (১৮ ডিসেম্বর) পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাগণের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাসুম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পিরোজপুর জেলা ইউনিট কমান্ডের সাবেক জেলা কমান্ডার গৌতম নারায়ন রায় চৌধুরী, সাবেক জেলা কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু, সাবেক জেলা কমান্ডার মোঃ ফজলুল হক সেন্টু।
এসময় তিনি আরো বলেন, "মুক্তিযুদ্ধের বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠলে তাদেরকে সকলে মিলে প্রতিহত করতে হবে। তাদের অস্তিত্ব বিনাশ করে দিতে হবে। সাম্প্রদায়িক শক্তিকে কোনভাবে বিকশিত হতে দেয়া হবে না। এই ব্যাপারে কঠোর অবস্থান নেয়া হবে। স্বাধীনতাবিরোধীদের শেকড় এদেশ থেকে উপড়ে ফেলা হবে।"
মুক্তিযোদ্ধাদের উদ্দেশে মন্ত্রী আরো বলেন, "মুক্তিযোদ্ধাদের পাশে সরকার আছে, আমি আছি। বাংলাদেশ মানে মুক্তিযুদ্ধের বাংলাদেশ। মুক্তিযুদ্ধের বাংলাদেশ মানে মুক্তিযোদ্ধাদের ত্যাগের বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের ত্যাগের বাংলাদেশ মানে ত্রিশ লক্ষ শহীদ ও ভাগীরথীসহ ২লক্ষ মা-বোনের সম্ভ্রম হারানোর বাংলাদেশ।"
এদিন পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নবনির্মিত মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ উদ্বোধন করেন মন্ত্রী।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা