করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েও দুর্নীতি করছে সরকার: মির্জা ফখরুল
১০ জানুয়ারি ২০২১, ০৫:৪৮ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
“দেশে করোনার ভ্যাকসিন আনতে মধ্যস্বত্বভোগী নিয়োগ দিয়ে দুর্নীতির সুযোগ করে দিয়েছে সরকার । করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েও সরকার দুর্নীতি করছে।”
রবিবার (১০ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, আমদানি প্রক্রিয়ায় স্বজনপ্রীতি ও দুনীতির কারণে করোনার টিকা পাওয়ার ক্ষেত্রে দেশের মানুষ অনিশ্চয়তায় রয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ও বর্তমান মেয়রের একে অপরের ওপর দোষারোপের কথার প্রেক্ষিতে বিএনপি মহাসচিব বলেন, এটা হচ্ছে বর্তমান সরকারের সর্বদিকে দুর্নীতির গ্রাসের একটি চিত্র। সেটি প্রকাশিত হচ্ছে। একজন সাবেক মেয়র এবং বর্তমান মেয়রের বিরুদ্ধে অভিযোগেই প্রমাণিত হচ্ছে যে, আসলে এর আগে কি হয়েছে, এখন কি হচ্ছে।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বিবৃতিতে বলেছেন, পঞ্চম সংশোধনীর মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করেছেন। এর প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, কথাটা একটা হাস্যকর ছাড়া কিছুই নয়। একটা দেশের প্রধানমন্ত্রী যখন এভাবে মিথ্যা কথা বলেন দেশের মানুষকে বিভ্রান্ত করেন, সেটা তো নিঃসন্দেহে কখনোই গ্রহণযোগ্য হবে না।
বিএনপি মহাসচিব আরও বলেন, ১/১১’র বেআইনি সরকার পরিকল্পিতভাবে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো ভেঙে দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তরের নীলনকশা বাস্তবায়ন করে। অনির্বাচিত আওয়ামী লীগ সরকার তারই ধারাবাহিকতায় এদেশের মানুষের গণতন্ত্রকে হত্যা করে বেআইনি শাসন জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে।
গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। বেআইনি নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টকে দলীয়করণ করেছে। মানবাধিকার, আইনের শাসন, ন্যায়বিচার ভূলুণ্ঠিত হয়েছে। বৃদ্ধি পেয়েছে দলীয় সন্ত্রাসী। তাই ২০০৭ সালের জানুয়ারি মাসের ১১ তারিখের এই দিনকে স্মরণ করিয়ে দেয়। ষড়যন্ত্রের এই দিনে আওয়ামী লীগের কলঙ্কিত রাজনীতির প্রতিবাদে আগামীকাল সোমবার (১১ জানুয়ারি) বিএনপি’র কেন্দ্রীয় পর্যায়ে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা