মিথ্যা মামলা সাজিয়ে মঞ্জুর এলাহীর বাসায় হানা দিয়েছে পুলিশ: রহুল কবির রিজভী
২৫ নভেম্বর ২০২২, ০৭:৩২ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
সরকারের নীল নকশা অনুযায়ী আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী।
শুক্রবার বিকালে কেন্দ্রিয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, সারাদেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী হত্যাসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। বিএনপির বিভাগীয় সম্মেলনকে ঘিরে ভীত হয়ে সরকার এসব অপকর্ম চালাচ্ছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপির কার্যালয় থেকে বের হওয়ার সময় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগেও পুলিশ জেলার বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। নরসিংদীর শিবপুরের কোথায় বিস্ফোরণ হয়েছে সেটাকে মামলা সাজিয়ে জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহীর বাসায় পরিকল্পিতভাবে হানা দিয়েছে। এসব বোমা-অস্ত্র বন্দুকতো আওয়ামী লীগ ও পুলিশের হাতেই। তারাই কোন জায়গায় বোমা হামলা করছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। এই হামলা করে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করছে।
সংবাদ সম্মেলনে নরসিংদী জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রিয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা