১০ দফা দাবি আদায়ে ১১ মার্চ সারা দেশে বিএনপির মানববন্ধন
০৪ মার্চ ২০২৩, ০৬:৪৫ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
১০ দফা দাবি আদায়ে আগামী ১১ মার্চ দেশের সব মহানগর ও জেলায় মানববন্ধন করবে বিএনপি। সমমনা দলগুলোও পালন করবে এই কর্মসূচি। শনিবার (৪ মার্চ) ঢাকা বিভাগের পদযাত্রা কর্মসূচি থেকে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জ্বালানিসহ নিত্যপণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগসহ দশ দফা দাবি বিএনপির। এ লক্ষ্যে দুই মাসেরও বেশি সময় ধরে সভা সমাবেশসহ নানা কর্মসূচি পালন করছে দলটি। তারই ধারাবাহিকতায় শনিবার ঢাকাসহ সব বিভাগের থানা পর্যায়ে পালন করলো পদযাত্রা।
ঢাকার উত্তরা পূর্ব থানার কমর্সূচিতে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যোগ দেন স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উত্তরা কলেজ এলাকা থেকে শুরু হয়ে পদযাত্রা শেষ হয় আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেটের সামনে।
এর আগে, সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মাহাসচিব, ১১ মার্চ সারাদেশে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন। এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগকে আর পাতানো নির্বাচন করতে দেবে না জনগণ। দাবি আদায় করেই ঘরে ফেরার হুঁশিয়ারিও দেন তিনি।
ঢাকার পাশাপাশি রাজশাহী, চট্টগ্রাম, সিলেটসহ বিএনপির সাংগঠনিক সব বিভাগে পদযাত্রা করেছে বিএনপি। অবিলম্বে সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান নেতারা।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা