রংপুরের উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ন হবে: সেতুমন্ত্রী
১০ সেপ্টেম্বর ২০১৯, ০২:১১ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ এএম
গাজীপুর প্রতিনিধি:
রংপুর-৩ আসনের উপনির্বাচনে বিএনপির অংশগ্রহণকে স্বাগত জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আশা করি এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ন হবে। নির্বাচন নিরপেক্ষ করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।
তিনি আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাস র্যাপিট ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, বিএনপি কোন মহাসড়ক তৈরি করেনি, টোল সম্পর্কে তাদের কোন ধারনা নেই। তারা চোখ থাকতেও অন্ধ হয়ে আছে। তারা সরকারের উন্নয়নকে দেখতে পায়না বলেও সমালোচনা করেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় মন্ত্রী আরও বলেন, আমি আশা করি বাংলাদেশের প্রথম শেখ হাসিনা সরকারের মেগা প্রজেক্ট হিসেবে বাস র্যাপিট প্রজেক্ট এর কাজ ২০২১ সালের জুন নাগাদ শেষ হবে।
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী সাইফুদ্দিন এবং সড়ক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা