বিএনপির নেতারা সব ভাড়াটে রাজনীতিক: তথ্যমন্ত্রী
১২ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৪৩ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:০৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি একটি লিমিটেড কোম্পানি। আর এ দলের নেতারা সব ভাড়াটে রাজনীতিক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন সে কারণেই বিএনপি রাজনীতি থেকে হারিয়ে যেতে বসেছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি নেতা মওদুদ এক সময় আওয়ামী লীগের রাজনীতি করেছেন, জাতীয় পার্টি করেছেন। এখন করছেন বিএনপি। মির্জা ফখরুল এক সময় বাম রাজনীতি করেছেন। এখন বিএনপির মহাসচিব।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বিএনপিকে দানবীয় রাজনীতি ছেড়ে নিয়মতান্ত্রিক রাজনীতি করার আহ্বানও জানান।
সম্প্রতি মানববন্ধনে গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যর বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, গয়েশ্বর চন্দ্র রায় যা বলেছেন, তাতে অশুভর কিছু ইঙ্গিত পাওয়া যায়। অতীতেও তারা নাশকতা করেছেন, গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছেন। এসব কারণে মানুষও তাদের প্রত্যাখ্যান করেছে।
তিনি বলেন, আমরা চাই বিএনপি শক্তিশালী বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করুক। তবে তা হতে হবে মানুষকে সঙ্গে নিয়ে এবং মানুষের কল্যাণে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি