রংপুর-৩ আসনের উপ-নির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগ বিএনপি প্রার্থীর
০৫ অক্টোবর ২০১৯, ০২:৩১ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:০৫ পিএম
রংপুর প্রতিনিধি:
রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে নির্বাচন সংশ্লিষ্টরা পক্ষপাতিত্ব করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান।
শনিবার (৫ অক্টোবর) সকাল নয়টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর রংপুর নগরের বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এই অভিযোগ করেন তিনি।
মাঠ সুষ্ঠু নয় এমন অভিযোগ করে রিটা রহমান বলেন, ‘আমরা বারবার অনুরোধ করেছিলাম যে ভোটের মাঠ সুষ্ঠু রাখেন। নিরপেক্ষ আচরণ করেন। কিন্তু তারা ‘পক্ষপাতিত্ব’ করছেন। ভোটের মাঠ সবার জন্য সমান করতে নির্বাচন কমিশন ব্যর্থ।’
রিটা রহমান আরও বলেন, গতকাল রাতে বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি চালিয়েছে প্রশাসন। ভোটের বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে গেছে। এ বিষয়ে রাতে মোবাইলে ও সকালে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ভোটার উপস্থিতি নিয়ে এ প্রার্থী বলেন, নির্বাচন ও ইভিএম নিয়ে মানুষ আশাহত। তাই এই নির্বাচনে জনসম্পৃক্ততা নেই। পরিবেশ সুষ্ঠু না হওয়ায় মানুষ ভোট দিতে আসছে না বলে অভিযোগ করেন রিটা।
এসময় রিটা রহমানের সঙ্গে ছিলেন রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু প্রমুখ।
শনিবার সকাল নয়টায় এরশাদের আসনে শূন্য হওয়া আসনটিতে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল পাঁচটা পর্যন্ত।
সকাল থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুব একটা লক্ষ্য করা যায়নি।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে পারে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি