রংপুরে ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট স্বতন্ত্র প্রার্থী আসিফ
০৫ অক্টোবর ২০১৯, ০২:৪২ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:০৫ পিএম
রংপুর প্রতিনিধি:
রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে ভোটারদের উপস্থিতি কম থাকলেও নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ। মোটরগাড়ি প্রতীকে নির্বাচন করা এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার বলেন, ‘ভোটার উপস্থিতি কম হলেও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়তে পারে।’
শনিবার (৫ অক্টোবর) সকালে মহানগরীর সনপাড়া শিশু মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এসব কথা জানান।
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে আসিফ শাহরিয়ার আরও বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হচ্ছে। নির্বাচন কমিশনের প্রতি আমার আস্থা রয়েছে। শেষ পর্যন্ত ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’
ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মাধ্যমে ভোটার হওয়ায় এবং উপনির্বাচনের কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম। তবে আস্তে আস্তে ভোটার সংখ্যা বাড়বে।
আসিফ শাহরিয়ার ভোট সুষ্ঠু হচ্ছে বলে দাবি করলেও অপরদিকে বিএনপি প্রার্থী রিটা রহমান নির্বাচনে পক্ষপাতিত্ব করার অভিযোগ করেছেন।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদের মৃত্যুতে শূন্য হয় রংপুর-৩ (সদর) আসনটি। এরপর আসনটিতে ভোটগ্রহণের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আজ সকাল নয়টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল পাঁচটা পর্যন্ত।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি