একদিনেই তো আর বিচার করা যায় না: ওবায়দুল কাদের
০৮ অক্টোবর ২০১৯, ০৩:২৪ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:০৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় ৫ মিনিটের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। একদিনেই তো আর বিচার করা যায় না।
মঙ্গলবার (৮ অক্টোবর) আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দলীয় পরিচয়ে অপকর্ম, দুর্নীতি ও সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকলে কাউকে ছাড় দেয়া হয় না এবং ভবিষ্যতেও হবে না।
অপকর্ম করে কেউ পার পায় না, পাবে না। বিএনপির সময় অপকর্মের বিরুদ্ধে কোনও প্রশাসনিক বা দলীয় ব্যবস্থা ছিলো না। কিন্তু আওয়ামী লীগ সকল অপকর্মের বিরুদ্ধে সাংগঠনিক এবং প্রশাসনিক ব্যবস্থা নেয়।
তিনি বলেন, প্রশাসন প্রধানমন্ত্রীর মনোভাব জানে এবং তাই কঠোর ব্যবস্থা নিচ্ছে।
বুয়েটের ভিসি ক্যাম্পাসে না আসা বিষয়ে কাদের বলেন, বুয়েট এর ভিসি অসুস্থ বলে এখনও যায়নি, তবে তিনি যাবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীসহ অনেকে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি