ছাত্র রাজনীতি নয় ছাত্রলীগের রাজনীতি বন্ধ করতে হবে: গয়েশ্বর রায়
১৫ অক্টোবর ২০১৯, ০৫:২৬ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ছাত্র রাজনীতি বন্ধের প্রসঙ্গ টেনে বলেছেন, ছাত্র রাজনীতি নয় ছাত্রলীগের রাজনীতি বন্ধ করতে হবে। ছাত্ররাজনীতি বন্ধ করা আমাদের আত্মহত্যার সামিল। আজ যদি দেশে ছাত্ররাজনীতি থাকতো তবে তা বন্ধের কথা উঠতো না। বরং ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি হচ্ছে সেটা বন্ধ করা উচিত।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ২০ দলীয় জোট আয়োজিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশের ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি ছাত্ররাই দেশের প্রত্যেকটা পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী প্রজন্মের ছাত্ররাই দেশের সকল প্রয়োজনে অগ্রণী ভূমিকা পালন করবে। তাই বলব ছাত্ররাজনীতি বন্ধ না করে ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা উচিত।
গয়েশ্বর বলেন, বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যেসব ভিসিরা আছেন আমাদের ছাত্ররা তাদের পদত্যাগ চায়, কিন্তু তারা দেহ ত্যাগ করলেও পদত্যাগ করবে না। তিনি বিশ্ববিদ্যালয় ভিসিদের উদ্দেশ্য করে বলেন, পদত্যাগ করলে যে আয় হয় বরকত হয় সেটা তো আর পাওয়া যাবে না। সুতরাং বরকতের দিকে যাদের নজর বেশি তাদের একটু লাজ-লজ্জা কম।
গয়েশ্বর আরও বলেন, প্যারোলে মুক্তি নিয়ে বেগম খালেদা জিয়া কেন বের হবেন? আজকে প্রধানমন্ত্রী প্যারোলে দেশ থেকে কিভাবে বের হবেন মানুষ সেই চিন্তা করছে। তিনি বলেন, প্যারোলে খালেদা জিয়ার মুক্তি চেয়ে সমঝোতা, আমাদের মধ্যেও এরকম একটা দালাল শ্রেণি আছে এটা মিথ্যা না।
গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জাতীয় পার্টির মোস্তফা জালাল মহিউদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান রেজা, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান,জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক গোলাম পরওয়ার, কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম প্রমুখ।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা