স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১৬ নভেম্বর ২০১৯, ১২:২৩ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন তিনি।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম উপস্থিত ছিলেন।
এখন সম্মেলনে দিন নির্দেশনামূলক ভাষণ দেবেন শেখ হাসিনা। এরপর বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানেই সংগঠনের পরবর্তী সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে। একইসঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করা হবে।
১৯৯৪ সালে স্বেচ্ছাসেবক লীগের জন্ম হয়। গঠনতন্ত্র অনুসারে তিন বছর পরপর সম্মেলন করার কথা থাকলেও গত ২৫ বছরে হয়েছে মাত্র দুটি।
সবশেষ ২০১২ সালে হয় দ্বিতীয় কমিটি। ওই সম্মেলনে সভাপতি করা হয় মোল্লা মো. আবু কাওছার এবং সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে। এরপর সাত বছর পর ১৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগঠনটির তৃতীয় সম্মেলন।
সাত বছর পর অনুষ্ঠিত হওয়া তৃতীয় সম্মেলন ঘিরে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মধ্যে অন্যরকম আমেজ দেখা গেছে। জাতীয় সম্মেলনে যোগ দিতে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনটির নেতাকর্মীরা।
ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে মিছিল নিয়ে তাদের আসতে দেখা যায়। উদ্যানের চারপাশের প্রবেশদ্বার দিয়ে তারা সম্মেলনস্থলে প্রবেশ করতে থাকেন। প্রথম অধিবেশনে উদ্বোধনী পর্ব শেষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দ্বিতীয় অধিবেশনে নেতৃত্ব নির্বাচন করা হবে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা