বিএনপি নেতা খায়রুল কবির খোকন আটক
২৮ নভেম্বর ২০১৯, ০১:৪৯ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রিয় বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী দলের স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে হাইকোর্টের সামনে থেকে তাকে আটক করা হয় বলে অভিযোগ করেন শিরিন সুলতানা।
শিরীন সুলতানার অভিযোগ, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে আদালতে যাচ্ছিলেন বিএনপি নেতা খোকন। এসময় সুপ্রিম কোর্টের ফটক থেকে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারের পর তাকে শাহবাগ থানায় নেয়া হয়েছে বলে জানা গেছে।
গত মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনের সড়কে অবস্থান নেয়। পুলিশ নেতাকর্মীদের সরিয়ে দিতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় বিএনপি নেতাকর্মীরা রাস্তায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় পরে শাহবাগ থানায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচশ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। ধারণা করা হচ্ছে, সেই মামলাতেই গ্রেপ্তার হতে পারেন খোকন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা