খালেদা জিয়াকে ঠিকমত চিকিৎসা না দেয়ার অভিযোগ
১৬ ডিসেম্বর ২০১৯, ১০:৫৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:০৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আদালতে পেশ করা মেডিকেল বোর্ডের রিপোর্টের সঙ্গে তার শারীরিক অবস্থার বাস্তবে কোনো মিল নেই বলে অভিযোগ করেছেন তার বোন সেলিমা ইসলাম। তিনি বলেছেন, খালেদা জিয়া এখন হাঁটতে পারছেন না। খেতে পারছেন না, ডাক্তার ঠিকমত ওষুধ দিচ্ছে না। ঠিকমত চিকিৎসা হচ্ছে না। এখানে কীভাবে সে বাঁচবে? বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তিনি এ অভিযোগ করেছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ৩টায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী কারারুদ্ধ বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আসেন তার পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা হলেন-বেগম খালেদা জিয়ার সেজো বোন সেলিমা ইসলাম, তাঁর স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, তার ছেলে অভিক এস্কান্দার।
বিকাল সাড়ে ৪টার দিকে দেখা শেষে সেলিমা ইসলাম সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়ার শরীর খুবই খারাপ। এখন তার পেটের ব্যথা। সে হাঁটাচলা করতে পারছেন না। ঠিকমত খেতেও পারছেন না। ডাক্তার ঠিকমত ওষুধ দিচ্ছে না। ঠিকমত চিকিৎসা হচ্ছে না। এখানে কিভাবে সে বাঁচবে? এছাড়া ডায়াবেটিস কন্ট্রোলে আসতেছে না। ডায়াবেটিসের সুগার ১২ এর নিচে কখোনই আসেনি। ১৪ থেকে ১৫ পর্যন্ত সব সময় থাকে। আজ ১৪ আছে।
প্যারোলে মুক্তির ব্যাপারে কিছু বলেছে নাকি জানতে চাইলে তিনি বলেন, এই ব্যাপারে বেগম খালেদা জিয়ার সঙ্গে কোন কথা হয়নি। তারা খালেদ জিয়াকে তো জামিন দিলেন না। খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে জামিন দিতে পারত। জামিন মানে তো মুক্তি না।
এর গত ১৪ ডিসেম্বর স্বজনদের দেখা করার কথা ছিল। অনিবার্য কারণে কারা কর্তৃপক্ষ তাৎক্ষনিক সাক্ষাতের অনুমতি বাতিল করে। উল্লেখ্য, সর্বশেষ গত ১৩ই নভেম্বর বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএসএমএমইউতে তার স্বজনরা সাক্ষাৎ করেন।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি