আজ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা
২৪ ডিসেম্বর ২০১৯, ০৩:১৮ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ এএম
নিজস্ব প্রতিবেদক:
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা অনুষ্ঠিত হবে। খবর বাসসের।
দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
সভাপতিমণ্ডলীর সভা শেষে ক্ষমতাসীন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে গত শনিবার জানিয়েছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দলের ২১তম সম্মেলনের দ্বিতীয় দিনে গত শনিবার কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনা টানা নবমবারের সভাপতি এবং ওবায়দুল কাদের দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া ৮১ সদস্যের মধ্যে ৪২ জনের নাম জানিয়ে দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। আজ সভাপতিমণ্ডলীর সভা শেষে দলটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা