ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
০৪ জানুয়ারি ২০২০, ০৪:৫৮ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন তিনি। এ সময় স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানায় ছাত্রলীগের নেতাকর্মীরা। পায়রা উড়িয়ে, পাতাকা উত্তোলন করে এবং জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে এ অনুষ্ঠানে যোগ দিতে সম্মতি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী ঘিরে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে তারা যোগ দেন অনুষ্ঠানে। দুপুরের আগেই ভরে যায় অনুষ্ঠানস্থল। নেতাকর্মীরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে হাজির হয়েছেন পুনর্মিলনী অনুষ্ঠানে।
১৯৪৮ সালের ৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় জন্ম হয় বাংলাদেশ ছাত্রলীগ। উপমহাদেশের অন্যতম প্রাচীন এই ছাত্র সংগঠনটির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে পালন করতে সংগঠনের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ৩ দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথমদিন শনিবার সকাল সাড়ে ছয়টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ সকল সাংগঠনিক কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং ৮ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কাটা হয়। ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা এতে উপস্থিত ছিলেন।
এছাড়া সোমবার সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাশে বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হবে। ৩দিন ব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে রোববার (৫ জানুয়ারি) পালিত হবে রক্তদান কর্মসূচি, এরপর বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতার সামনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হবে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা