কিছু মিডিয়া তারেক রহমান এবং কোকোকে কলঙ্কিত করেছে: গয়েশ্বর চন্দ্র রায়
২৪ জানুয়ারি ২০২০, ০৬:১৩ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ এএম
নিজস্ব প্রতিবেদক:
কিছু মিডিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার ছোট ভাই আরাফাত রহমান কোকোকে কলঙ্কিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিএনপি আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আরাফাত রহমান কোকো পিতা-মাতার স্নেহ থেকে বঞ্চিত হওয়ার ঘটনাবলী তুলে ধরে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো তো নষ্ট হওয়ার কথা। কিন্তু তারা তো নষ্ট হয়নি। তাদের কলঙ্কিত করেছে কিছু মিডিয়া, যারা জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে।
তিনি বলেন, অত্যাচার, নির্যাতন ও নিষ্ঠুরতা আসবে। তার মোকাবিলা করে যদি আমরা রাজপথে না থাকি তাহলে দেশের মানুষ হতাশ হবে। দেশের মানুষ আমাদের ওপর অভিমান করবে।
এসময় বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকু, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, রুহুল কবির রিজভী, হাবিব-উন-নবী-খান সোহেল, ইশরাক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা