ষড়যন্ত্র করাই বিএনপির রাজনৈতিক দর্শন: ওবায়দুল কাদের
২৪ সেপ্টেম্বর ২০২০, ০৬:৩৩ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
ষড়যন্ত্র করাই বিএনপির রাজনৈতিক দর্শন। বিএনপি নেতারা বিদেশে বসে সরকার পতনের জন্য ষড়যন্ত্র করে, আবার দেশে নির্বাচনে অংশগ্রহণের কথা বলে, এটা তাদের ষড়যন্ত্রের রাজনীতির অংশ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ক্রসবর্ডার রোড নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় সেতুমন্ত্রী এসব কথা বলেন। সংসদ ভবন এলাকার নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় যুক্ত হন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এবং সাম্প্রদায়িক অপশক্তি একটি বিদেশি সংস্থার সঙ্গে গোপনে বৈঠক করে সরকার পতনের ষড়যন্ত্র করছে বলে গণমাধ্যমে সংবাদ এসেছে। তারা বিদেশে বসে সরকার পতনের ষড়যন্ত্র করে, আবার দেশে নির্বাচনে অংশগ্রহণের কথা বলে। ‘এ থেকে বিএনপি ও দ্বি-চারিতা এবং ষড়যন্ত্রের রাজনীতি স্পষ্ট হয়। মুখে নির্বাচন আর গণতন্ত্র, অন্তরে দ্বি-চারিতা আর ষড়যন্ত্র। এটাই বিএনপির রাজনৈতিক দর্শন।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘কখনো জেদ্দা, কখনো আবুধাবি-যেখানেই গোপন বৈঠক করুক, সব খবরই সরকার পায়। আমরা বলতে চাই, গোপন বৈঠক আর ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। ‘রাজনীতি করতে হবে জনগণের জন্য। জনগণের মন জয় করুন। সরকার করতে চাইলে জনমানুষের কাছে আসুন, বিদেশি শক্তি বা সংস্থার কাছে নয়।’
এ সময় পদ্মাসেতুর কাজের সঙ্গে সমন্বয় রেখে কালনা সেতুর নির্মাণকাজ আরও দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সেতুমন্ত্রী।
ভার্চুয়াল সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা