শিথিল হলো বিদেশি ঋণ পরিশোধের শর্ত
০৬ ডিসেম্বর ২০১৯, ১০:৪৭ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পিএম
টাইমস অর্থনীতি ডেস্ক:
স্বল্পমেয়াদি বিদেশি ঋণ পরিশোধের শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে বেসরকারি উদ্যোক্তা ও ব্যবসায়ীরা বিদেশি ঋণের কিস্তির ৩ মাসের পরিবর্তে সুবিধামতো পাওনা পরিশোধ করতে পারবেন। এতোদিন ত্রৈমাসিক ভিত্তিতে ঋণ পরিশোধ বাধ্যতামূলক ছিল। বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সংশ্নিষ্টরা জানান, মূলধনী যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল, বিদ্যুৎ খাতের সরঞ্জামসহ নির্দিষ্ট কিছু পণ্য আমদানির জন্য বিদেশি বিক্রেতা বা সরবরাহকারীর কাছ থেকে স্বল্পমেয়াদি ঋণ নিতে পারেন আমদানিকারক। সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিট নামে পরিচিত এ ঋণের সর্বোচ্চ মেয়াদ থাকে ১ বছর। সব ধরনের সার্ভিস চার্জসহ সর্বোচ্চ ৬ শতাংশ সুদে এ ঋণ নেওয়া যায়। এক্ষেত্রে বিদেশি ঋণের অপব্যবহার ঠেকাতে কিছুটা কড়াকড়ি আরোপ করা হয়। এর অংশ হিসেবে ত্রৈমাসিক ভিত্তিতে ঋণ পরিশোধের শর্ত আরোপ করে কেন্দ্রীয় ব্যাংক। এখন এ শর্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা